Sunday, February 28, 2016

EDUCATION QUESTION FOR UPCOMING WBSSC_(No-1 to 20)

By - EduLife. Admin- Sujay Pal.

(Concept of Education) 

১) শিক্ষাবিদদের মতে মানুষের জীবনের কটি দিক ?
   (ক) ২ টি   (খ) ৩ টি    (গ) ৪ টি    (ঘ) ৫ টি ।
   (যথা – (১) জৈবিক দিক (২) সমাজ সত্ত্বার দিক ।)

২) বাংলা শিক্ষা শব্দের ইংরাজি প্রতিশব্দ কী ?
    (ক) EDUKATION   (খ) EDUCATION 
    (গ) EDUCERE       (ঘ) EDUCATUM ।

৩) বাংলা শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে ?
     (ক) শ্বাস্     (খ) শাষ্    (গ) শাস্     (ঘ) সাস্ ।

৪) মানুষের জৈবিক চাহিদাকে চরিতার্থ করে ---
    (ক) খাদ্য    (খ) শিক্ষা    (গ) সংস্কৃতি    (ঘ) ভাষা ।

৫) ‘‘শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, শিক্ষা দেওয়া বা
    নির্দেশনা দেওয়া’’—এগুলি কোন সংস্কৃত ধাতুর অর্থ ? 
    (ক) শ্বাস্   (খ) শাষ্   (গ) শাস্   (ঘ) সাস্ ।

৬) বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটি ব্যবহার করি তার
   ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে নিচের কোনটিকে নির্দেশ করে ?
   (ক)  শিক্ষা কৌশলকে         (খ) মূল্যায়ন কৌশলকে
   (গ) পরিমাপ কৌশলকে      (ঘ) শাসন কৌশলকে ।

৭) বাংলা শিক্ষা শব্দের একটি সমার্থক শব্দ হল ---
    (ক) গ্রহণ,  (খ) দান,  (গ) বিদ্যা,  (ঘ) বিনয় ।
 
৮) বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে ?
    (ক) বিধ্,  (খ) বিদ্,  (গ) বেদ্,  (ঘ) বিদ ।

৯) সংস্কৃত ‘বিদ্’ ধাতুর অর্থ কী ?
    (ক) জানা বা জ্ঞান আহরণ করা, (খ) জানা বা জানান,
    (গ) শিখন,                (ঘ) শিক্ষণ ।
১০) “EDUCATION” শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?
     (ক) ইংরাজি,  (খ) ল্যাটিন,  (গ) গ্রিক,  (ঘ) প্যারিস ।

১১) “EDUCARE” শব্দের অর্থ কী ?
     (ক) শিক্ষা দেওয়া,      (খ) জ্ঞান দেওয়া,
     (গ) নাড়াচাড়া করা,   (ঘ) প্রতিপালন করা বা পরিচর্যা করা ।

১২) “EDUCERE” শব্দের অর্থ কী ?
     (ক) নিষ্কাষণ করা বা নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, 
     (খ) জ্ঞান দেওয়া,  (গ) নাড়াচাড়া করা,  (ঘ) প্রতিপালন করা ।

১৩) “EDUCATUM” শব্দের অর্থ কী ?
      (ক) শিক্ষণ বা শিক্ষাদানের কাজ,   (খ) শিখন,
      (গ) শিক্ষণ পদ্ধতি,             (ঘ) শিখন পদ্ধতি ।

১৪) আধুনিক শিক্ষা হল একটি ----
     (ক) পরিবর্তনশীল, গতিধর্মী, বিমূর্ত ধারণা;
     (খ) অপরিবর্তনশীল, গতিধর্মী, বিমূর্ত ধারণা;
     (গ) পরিবর্তনশীল, গতিধর্মী, মূর্ত ধারণা;
     (ঘ) অপরিবর্তনশীল, স্থির, মূর্ত ধারণা ।

১৫) আধুনিক শিক্ষা হল ........................ ধারণা ।
     (ক) পরিবর্তনশীল, (খ) অপরিবর্তনশীল,
     (গ) স্থির,   (ঘ) কখনও পরিবর্তনশীল, কখনও অপরিবর্তনশীল ।

১৬) আধুনিক শিক্ষা হল একটি ........................ ধারণা ।
     (ক) গতিধর্মী,               (খ) স্থির,
     (গ) কখনও স্থির, কখনও গতিধর্মী; (ঘ) আংশিক স্থির ।

১৭) আধুনিক শিক্ষা হল  ........................ ধারণা ।
     (ক) মূর্ত,            (খ) বিমূর্ত,
     (গ) মূর্ত ও বিমূর্ত উভয়, (ঘ) কোনটাই নয় ।

১৮) নিচের কোনটি মূর্ত ধারণা ?
      (ক) দয়া, (খ) মায়া, (গ) মমতা, (ঘ) বই ।

১৯) নিচের কোনটি বিমূর্ত ধারণা ?
      (ক)  বই,  (খ)  খাতা,  (গ)  পেন,  (ঘ)  ভালোবাসা ।

২০) মূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি 
     যাদেরকে আমরা—
    (ক) পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি,
    (খ) পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না,
    (গ) শুধু চোখ ও কান দিয়ে উপলব্ধি করতে পারি,
    (ঘ) শুধু নাক, জিহ্বা ও ত্বক দিয়ে উপলব্ধি করতে পারি ।
 

                                      Presented by- EduLife
                                      www.wbssceducation.blogspot.com

 

No comments:

Post a Comment